ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪৩৩ বাংলা সনের কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. মোঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু।
সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২ প্রাপ্তভোট ২৪৯ ও মোঃ আব্দুল হান্নান প্রাপ্ত ভোট ৩১১, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী প্রাপ্তভোট ২১৭ ও মোঃ তোজাম্মেল হক লিটন প্রাপ্ত ভোট ১৯৩, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী প্রাপ্ত ভোট ১৮৭, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না প্রাপ্তভোট ২৮৬, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল প্রাপ্ত ভোট ২৭২, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম প্রাপ্ত ভোট ৩১৩।
এছাড়া নির্বাহী কমিটির বিজয়ী ৫ জন সদস্য হলেন মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন প্রাপ্তভোট ২৯৮, মোঃ এনামুল হক প্রাপ্তভোট ২৪৬ মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রাপ্তভোট ২৫৭, মোছাঃ শারমিন আক্তার সাথী প্রাপ্তভোট ২৫৮ , মোঃ সাদেকুর রহমান বিপ্লব প্রাপ্তভোট ২৭৭।
১১ এপ্রিল ২০২৬ শনিবার সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ইব্রাহীম।
এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট প্রদান করেন।
উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ আইনুল হক-১ ও এডভোকেট এ কে এম মঞ্জুর রশিদ রতন।
উল্লেখ্য ভোটের দিন আইনজীবী সমিতি প্রাঙ্গন ছিল সকল সদস্যদের এক মিলন মেলা।