আজ পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ। আজ বাঙ্গা লির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সারা দেশের ন্যায় লালমনিরহাটেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। লালমনিরহাটে কালেক্টরেট মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এই বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় যোগ দেন জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান মহোদয় এবং পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় অংশগ্রহণ করেন। এছাড়াও লালমনিরহাট জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।
বৈশাখী শোভাযাত্রা শেষে নববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলার রেলওয়ে মুক্তমঞ্চে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মীনি জনাব মোছাঃ জাকিয়া সুলতানা ও পুলিশ সুপার মহোদয়ের সহধর্মীনি জনাব লুবনা জাহান, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাটসহ জেলার অন্যান্য সরকারী চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বর্ষবরণ অনুষ্ঠানের
সার্বিক সহযোগিতায় দায়িত্বে ছিলেন এ কে এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ লালমনিরহাট।
জাসাসের শিল্পী বৃন্দ,
জেলা শিল্পকলা একাডেমির
শিক্ষার্থীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে গান বাজনা, নৃত্য, আবৃত্তি
পরিবেশন এবং উপস্থাপন করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় ও পুনাক সভানেত্রী মহোদয়ের উদ্যোগে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স-এ বিভিন্ন আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়। এসময় জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারী সহ পুনাক, লালমনিরহাটের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্রভাবে নিজেদের মতো করে বর্ষ বরণ উৎসব উদযাপন করছে।