• দেশজুড়ে
  • পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থায় দুঃসাহসিক চুরি।

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থায় দুঃসাহসিক চুরি।

দেশজুড়ে ১ মিনিট পড়া
পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থায় দুঃসাহসিক চুরি।

আরিয়ান রাকিব - পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা-এ অবস্থিত পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল গভীর রাতে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন বৈরিহরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাকারী এই সংস্থার অফিসে দুর্বৃত্তরা তালা কেটে প্রবেশ করে। পরে অফিস কক্ষের ড্রয়ার ভেঙে নগদ প্রায় ৮ হাজার টাকা, একটি সিলিং ফ্যান, প্লাস্টিকের প্রায় ৫০টি চেয়ার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর সংস্থার কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।