গাইবান্ধা সদর উপজেলা ঘাগট নদীতে গোসল করতে নেমে সাদাত (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৪)এপ্রিল দুপুরে খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন মোল্লাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সাদাত সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকার বাসিন্দা , সে এস কে এস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী ছাত্র ছিল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায় আজ দুপুর দুইটার দিকে সাদাত এবং তার বন্ধুরা গোসল করতে নামে গোসলের একপর্যায়ে সে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়, বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় ।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানায়, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকর্মী ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানের মাধ্যমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধায় ঘাগট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু,
দেশজুড়ে
১ মিনিট পড়া
আল-আমিন সাদুল্লাপুর প্রতিনিধি।