• দেশজুড়ে
  • রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ চলছে

রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ চলছে

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ চলছে

দেবদত্ত মুৎসুদ্দী রাঙ্গামাটি

রাঙামাটি জেলা ও খাগড়াছড়ি জেলার যোগাযোগের প্রধান সড়কে কুতুবছড়ি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার ( ১৭ এপ্রিল) সাকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে ইউপিডিএফ'র ও যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমাকে গু-লি করে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লেখ্য,এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। সংগঠনটির দাবি, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ধর্মসিং চাকমার বাড়ি ঘিরে ফেলে জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন এ ঘটনায় ধর্মশিং চাকমার দুই বোনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম ও সহযোগী সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দেয়। তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছে। অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।