বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৬ সালের ১৯ এপ্রিল অনুষ্ঠিত অধিবেশনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে জানতে চান, দেশের সাংবাদিকরা সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিলেও অধিকাংশ ক্ষেত্রে তারা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক গণমাধ্যমে ওয়েজ বোর্ড কার্যকর না হওয়ায় সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন দায়ের করায় বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। সরকারি তথ্যমতে, একাধিক মামলায় শুনানির তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা মুলতবি রয়েছে। ফলে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। সরকার আশা করছে, আদালতের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে।
সাংবাদিকদের ওয়েজ বোর্ড ইস্যু নিয়ে সংসদে এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ
দেশজুড়ে
১ মিনিট পড়া
বাগেরহাট প্রতিনিধি