• দেশজুড়ে
  • মেলান্দহে জাল সোনা চক্রের ৪ সদস্য গ্রেফতার

মেলান্দহে জাল সোনা চক্রের ৪ সদস্য গ্রেফতার

দেশজুড়ে ১ মিনিট পড়া
মেলান্দহে জাল সোনা চক্রের ৪ সদস্য গ্রেফতার

মেলান্দহ প্রতিনিধি : মোহাম্মদ জাহাঙ্গীর আলম

জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে সংঘটিত একটি প্রতারণার ঘটনার সূত্র ধরে ২২ এপ্রিল তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রতারক চক্রটি সাধারণ মানুষকে আসল সোনা বলে নকল বা 'গিল্ট' করা সোনা দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ভুক্তভোগীর অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ গত রাতে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে। মোট ৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নকল সোনার সদৃশ বস্তু জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।