• দেশজুড়ে
  • শেরপুরে ৮৩৫ লিটার তেল পাচারকালে,১ লক্ষ টাকা জরিমানা

শেরপুরে ৮৩৫ লিটার তেল পাচারকালে,১ লক্ষ টাকা জরিমানা

দেশজুড়ে ১ মিনিট পড়া
শেরপুরে ৮৩৫ লিটার তেল পাচারকালে,১ লক্ষ টাকা জরিমানা

তপুসরকার হারুন শেরপুরঃ

শেরপুরে মেসার্স্ ফারুক এন্টারপ্রাইজ বিশিষ্ঠ রড,সিমেন্ট, টিনব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া 'স্বত্বাধিকারী বাবর ফিলিং স্টেশন বয়রা শেরপুর । ২২ এপ্রিল বুধবার শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়। জব্দকৃত ৮৩৫ লিটার তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকার নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে মোট ৯৬০২৫/- (ছিয়ানব্বই হাজার পঁচিশ) টাকায় বিক্রয় করা হয়। এ বিষয়ে শেরপুরে মেসার্স্ ফারুক এন্টারপ্রাইজ বিশিষ্ঠ রড,সিমেন্ট, টিনব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া 'স্বত্বাধিকারী বাবর ফিলিং স্টেশন বয়রা শেরপুর । তার সাথে কথা হলে তিনি জানান একলক্ষ টাকা জরিমানা করা একোন বিধান আছে কিনা আমার জানা নেই । কর্মচারিরা এ অন্যায় কাজটি করলে তার শাস্তি দায়ভার গ্রহন করা কতটুকু যৌক্তিক আমি জানি না । তবে একলক্ষ টাকা জরিমানা করা এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে । এ সময় উপস্থিত জনসাধারণকেও অপ্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয় এবং জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের কথা অবগত করা হয়।