• দেশজুড়ে
  • যশোরে বিজিবির তৎপরতায় স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির তৎপরতায় স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
যশোরে বিজিবির তৎপরতায় স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

মোশারফ করিম , যশোর

যশোর নড়াইল সড়কের যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকা থেকে স্বর্ণের পেস্ট, বিদেশি মুদ্রা ও নগদ টাকাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১), ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৫৭২.১২ গ্রাম স্বর্ণের পেস্ট, ভারতীয় ১৫৬ রুপি, সংযুক্ত আরব আমিরাতের ১৯২ দিরহাম, আজারবাইজানের ৩৫ মানাত, বাংলাদেশি ২ হাজার ৮৫২ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।