• দেশজুড়ে
  • বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

দেশজুড়ে ১ মিনিট পড়া

আব্দুল মালেক মিয়া,ব্যুরো চীফ, গাজীপুর :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ শুক্রবার (২৪ই এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোমোট ১৭০টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ১ শত ৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮ শত ৯৩ জন নারী।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।