• দেশজুড়ে
  • রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে খাল খনন উদ্বোধ

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে খাল খনন উদ্বোধ

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে  খাল খনন উদ্বোধ

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নদী পথে চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাপ্তাই হ্রদে ৮ কিলোমিটার খাল খনন কর্মসুচি উদ্বোধন করা হয় । 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে খাল খনন কর্মসচির উদ্বোধন করেন, বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা। 

এসময় উপস্থিত ছিলেন, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা, পরিষদের সদস্য রিপন চাকমা, সদস্য চিত্ত রঞ্জন চাকমা, সদস্য পূর্ণ চক্র চাকমা, সদস্য অঞ্জুমণি চাকমাসহ অন্যান্য প্রমূখ।

৪০ দিনের কর্মসূচিতে ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার কাপ্তাই হ্রদের পানি পথের খাল খননের কাজ করা হবে। খাল খনন কর্মসুচিতে ৬০০ জন গ্রামবাসী শ্রমিক হিসেবে অংশ গ্রহণ করেন। এ কর্মসূচি ৪০ দিন পর্যন্ত কাজ চলমান থাকবে বলে জানান, বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা। তিনি আরো জানান, খাল খননের কারণে ওই এলাকার সহস্রাধিক মানুষ সুবিধা ভোগ করবেন। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুকিয়ে গেছে এলাকার সব খাল। এতে নৌ যান চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের। বাগানে উৎপাদিত পণ্য পরিবহণকারী ইঞ্জিন চালিত বোটগুলো আটকে গিয়ে তীব্র ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এমনকি চিকিৎসার জন্য শহরে যেতে একজন রোগীকে ৪-৬ জনে কাঁধে করে নিতে হয়।  খাল খনন কর্মসুচির মাধ্যমে এই ভোগান্তির নিরসন হবে জানান স্থানীয় সুবিধাভোগী গ্রামবাসীরা।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের সময় বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনীর অঙ্গিকার বাস্তবায়নের জন্য বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮কিলোমিটার পানি পথের খনন করা হবে। ৪০ দিনের কর্মসূর্চিতে প্রতিদিন ৬০০ জন শ্রমিক কাজ করবে। তবে বন্দুকভাঙ্গা ইউনিয়নের সব জায়গায় সরকারিভাবে খাল খননের আহবান জানান।