• দেশজুড়ে
  • গোমস্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণ সংযোগ

গোমস্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণ সংযোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গোমস্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণ সংযোগ

গোমস্তাপুর( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মঙ্গলবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার আলিনগর

ইউনিয়নে গণসংযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম । তিনি আলিনগর, মক্রমপুর ঘুন্টি, ইমামনগর, সন্তোষপুর কামাত,বেড়িবাটরা, নাদেরাবাদ,গেদির মোড়, ঝড়ুপাড়া, আলিনগর , বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে তিনি মক্রমপুরে পথসভা করেন। পথ সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, সাবেক উপজেলা চেয়ারম্যান আসরাফ হোসেন আলিম, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, রহনপুর পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলাম, ওয়াশিকুল এলাহী বাবলু, আলিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান, বিএনপি নেতা সফররাজ , বিশিষ্ট চাউল বাব্যসায়ি রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য জোহাক আলী , প্রমুখ । সভায় বক্তারা বলেন প্রত্যেক নেতা কর্মি দের বাড়ি বাড়ি গিয়ে ও মহল্লায় মা বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন করতে বলেন।

Tags: প্রার্থীর গণ সংযোগ