জেলার সদর পৌর এলাকার ৭নং ওয়ার্ডে গর্জনতলী গ্রামের বলাকা ক্লাব এর আয়োজনে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) সন্ধ্যা ৭.৩০ টায় গর্জনতলী এলাকার ব্রীজ সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে উজ্জল ত্রিপুরার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সমাজ সেবক লিপন বড়ুয়া, সাংবাদিক মনু মারমা, জাহাঙ্গীর আলম , শ্যামল ত্রিপুরা, কান্ত ত্রিপুরা, ভবদত্ত মুৎসুদ্দী, বিমল ত্রিপুরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অসংখ্য নারী,পুরুষ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন, এসময় বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। সমাজের যুবকরাই দেশ জাতির ভবিষ্যৎ। উদ্বোধনকালে সভাপতি ঝিনুক ত্রিপরা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলার গুরুত্ব অপরিসীম। মাদকের ভয়াল থাবা যেন যুবসমাজকে গ্রাস করতে না পারে সেজন্য আমাদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। সেই সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাটি পরিচালনা করা এবং অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটার আহবান জানান। এদিকে রিভেন্স দল বনাম সিনচেন দল প্রথমার্ধে উভয় দলের টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ১২ মিনিটের মাথায় কোন দল গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু দলই আক্রমনার্থক হয়ে উঠে। দুইদল বিরতীর আরার ১২ মিনিট খেলা শুরু হরে দুই দলের খেলোয়াড়রা কোন গোল করতে পারেনি । পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। রাঙ্গামাটি রিভেন্স দলের দৃঢ়তায় ২-১ গোলে সিনচেন দলকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রাঙ্গামাটি রিভেন্স দল ।