• দেশজুড়ে
  • গোপালগঞ্জে বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জে বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গোপালগঞ্জে বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে পোস্ট অফিস রোডের এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।

পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু ক‌রে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুদিনের মাথায় আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

আর এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে।

Tags: গোপালগঞ্জে বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ