• জাতীয়
  • ঝিনাইগাতীর ঘটনায় ‘সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ

ঝিনাইগাতীর ঘটনায় ‘সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ

জাতীয় ১ মিনিট পড়া
ঝিনাইগাতীর ঘটনায় ‘সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় জামায়াতের নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় ঢালাওভাবে গ্রেপ্তার না করে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসসচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সহিংসতার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে বলে উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘটনায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন শেষে তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলবে।

তাদের পরিবার মামলা করলে এজাহার অনুযায়ী মামলা রুজু করা হবে। না হয় পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে। আজাদ মজুমদার বলেন, পুলিশ জানিয়েছে তাদের তদন্ত চলমান আছে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে, তথ্য ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Tags: ঘটনায় ঝিনাইগাতী সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ