মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নে বিএনপির গণজোয়ার সৃস্টি হয়েছে। ধানের শীষের পক্ষে পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন স্থানে মানুষের মাঝে ভোটের জোয়ারের সৃষ্টি হয়েছে। ধানের শীষ প্রার্থী মাগুরা-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মনোয়ার হোসেন খান শ্রীপুরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনের জনসভা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করছেন। ইতিমধ্যেই ধানের শীষের পক্ষে মানুষের মাঝে সৃষ্টি হয়েছে গণজোয়ার। আজ শুক্রবার বিকালে শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনের জনসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান। সভায় জেলা বিএনপির আহবায়ক আলী আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদলের নেতা আলমগীম হাসান সোহান, সব্পুদালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম বাকী প্রমুখ। বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান বলেন,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি।। একটি দুর্নীতি মুক্ত, ন্যায় পরায়ন,সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে আমাদের কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী ১২ তারিখের ভোটে ধানের শীষের বিজয় হবে।
মাগুরার শ্রীপুরে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে
দেশজুড়ে
১ মিনিট পড়া
মাগুরা প্রতিনিধি