এতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি নেতা। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা উপস্থিত জনতার মাঝেও আবেগের সঞ্চার করে।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার ভাইটা (আল মামুন) বিএনপিকে ভালোবাসতো, নির্বাচনের জন্য এই সামান্য দানটুকু গ্রহণ করছি।