রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন। বাইপাস সড়ক পার হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
তবে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।