অদ্য ১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় অত্র জেলা হতে বদলির আদেশপ্রাপ্ত অফিসারগণদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
অত্র লালমনিরহাট জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন মহোদয়ের নওগাঁ জেলা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ আব্দুল মতিন মহোদয়ের ডিএমপি, ঢাকা, জনাব মোঃ সাজু মিঞা মহোদয়ের ডিএমপি, ঢাকা-তে বদলি হওয়ায় তাদেরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদানসহ নতুন কর্মস্থলে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সুনামের সহিত চাকুরী করার জন্য উপদেশ প্রদান করেন পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, ডিআইও-১, ডিএসবি, লালমনিরহাটসহ লালমনিরহাট জেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।