ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় কৃষি খাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। কৃষি কার্ড সেই উদ্যোগেরই অংশ। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল কক্সবাজারে বিমানবন্দর ও রেলস্টেশনে আমরা ফ্রি ওয়াইফাই দিয়েছি। ওয়াইফাইগুলো ভালো কাজ করছে। সোমবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কক্সবাজার ট্যুরিজম এলাকা। সেখানে প্রায় ৫ হাজার বোর্ড মালিক রয়েছে। তারা বিভিন্নভাবে প্রতি বছরই ঝড় বৃষ্টির মধ্যেই ১০ থেকে ২০ কিলোমিটার গভীরে যায়। খারাপ আবহাওয়া কিংবা ডাকাতি হলে সঠিকভাবেই আইনশৃঙ্খলার বাহিনীর সাথে সংযুক্ত করতে পারে। তিনি বলেন, কক্সবাজারের ৫ থেকে সাড়ে ৫ হাজার জেলেদের নিরাপত্তা দেয়ার জন্য সরকার যা করার দরকার, তা করবে। তাছাড়া ট্যুরিস্ট সিটি হিসেবে এর সুনাম রয়েছে। অনেক বিদেশীরাও সেখানে আসছেন। বিদেশী বিনোয়াগকারীদের আমরা স্বাগত জানিয়েছি, যাতে তারা কক্সবাজারের হোটেল মোটেলে বিনিযোগ করে। প্রধানমন্ত্রীর নিদেশ অনুযায়ী, কক্সবাজারে যা কিছু করার দরকার, তা করা হবে। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের জেলেদের নিরাপত্তা দেয়ার জন্য সরকার যা করার দরকার, তা করবে.... ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
দেশজুড়ে
১ মিনিট পড়া
এরশাদুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: