কেন্দ্রের অবস্থান ও কার্যক্রমের সময়
নতুন এই ভিসা আবেদন কেন্দ্রটি ঢাকার বনানীর এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে (১১ নম্বর রোড) কার্যক্রম পরিচালনা করবে। এটি 'মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার' নামে পরিচিত। আবেদনকারীরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আর পাসপোর্ট সংগ্রহের জন্য সময় নির্ধারিত হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে, ভিসা আবেদনের পূর্বে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বা পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
বিভিন্ন ধরনের ভিসার ফি তালিকা
তুরস্কের ভিসা আবেদনের জন্য বিভিন্ন ক্যাটাগরির ফি নির্ধারণ করা হয়েছে। একক প্রবেশ (Single Entry) ভিসার ক্ষেত্রে তিন মাসের জন্য ফি ২৪,৭৫০ টাকা, ছয় মাসের জন্য ২৭,৬২৫ টাকা এবং ১২ মাসের জন্য ৩০,৫০০ টাকা।
অন্যদিকে, একাধিক প্রবেশ (Multiple Entry) ভিসার ক্ষেত্রে তিন মাসের জন্য ফি ৪১,০০০ টাকা, ছয় মাসের জন্য ৪৩,৮৭৫ টাকা এবং ১২ মাসের জন্য ৪৬,৭৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া, তিন মাসের জন্য ডাবল ট্রানজিট ভিসা ফি ৩২,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অতিরিক্ত পরিষেবা ও চার্জ
ভিসা ফি ছাড়াও কিছু অতিরিক্ত পরিষেবার জন্য চার্জ যুক্ত করা হয়েছে:
- প্রিমিয়াম লাউঞ্জ ফি: ৮,০০০ টাকা
- ফ্লাইট রিজার্ভেশন ফি: ২৫০ টাকা
- হোটেল রিজার্ভেশন ফি: ২৫০ টাকা
- বায়োমেট্রিক ফটো ফি: ২০০ টাকা
- এসএমএস চার্জ: ৪০ টাকা
- ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি কপি): ১০ টাকা