জনগণের পরিবর্তন চাওয়ার বার্তা খন্দকার আবু আশফাক উল্লেখ করেন, বিএনপি জনগণের দল। এ দলের ভোটাররা আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোটাধিকার প্রয়োগের আহ্বান তিনি পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয় বা লোভের কাছে মাথা নত না করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন খান, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন খান, যুবদল নেতা মাজেদুর রহমান, মিঠু, আহাদ, ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।