• বিনোদন
  • রাশমিকা-বিজয়ের বিয়ের জল্পনা তুঙ্গে: উদয়পুরে প্রস্তুতি, ভিডিও ভাইরাল

রাশমিকা-বিজয়ের বিয়ের জল্পনা তুঙ্গে: উদয়পুরে প্রস্তুতি, ভিডিও ভাইরাল

গোপনে বাগ্‌দান পর্ব সারার পর এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা-বিজয়? তাঁদের বিয়ের প্রস্তুতির একটি ভিডিও হয়েছে ভাইরাল।

বিনোদন ১ মিনিট পড়া
রাশমিকা-বিজয়ের বিয়ের জল্পনা তুঙ্গে: উদয়পুরে প্রস্তুতি, ভিডিও ভাইরাল

দক্ষিণের জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা দিন দিন আরও জোরালো হচ্ছে। গত বছরের অক্টোবরে গোপনে বাগ্‌দান সারার পর এবার তাঁদের বিয়ের প্রস্তুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, রাজস্থানের উদয়পুরের ঐতিহাসিক সিটি প্যালেসে চলছে তাঁদের জমকালো বিয়ের আয়োজন।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। প্রথমে 'গীতা গোবিন্দাম' এবং পরে 'ডিয়ার কমরেড' ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি তাঁদের বিয়ের খবর সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

উদয়পুরের সিটি প্যালেসে প্রস্তুতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল সিটি প্যালেসে বিয়ের জন্য বিশাল সাজসজ্জা চলছে। দুই তরুণী ওই ভিডিওতে দাবি করেন, রাশমিকা ও বিজয়ের জমকালো বিয়ের জন্যই এই আয়োজন। ভিডিওতে মঞ্চ তৈরি, ফুলের সাজ এবং নানা ধরনের ডেকোরেশনের কাজ চলতে দেখা যায়।

২ ফেব্রুয়ারি বিয়ের তারিখের দাবি ভাইরাল হওয়া ভিডিওতে ওই তরুণীদের স্পষ্টভাবে বলতে শোনা যায়, "আমরা এখন উদয়পুরের সিটি প্যালেসে আছি। এখানে সাজসজ্জা চলছে। আমরা জানতে পেরেছি, এখানে কারও বিয়ে হচ্ছে। আর সেটা কে হতে পারে? রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাঁরা বিয়ে করছেন। আমি আপনাদের ডেকোরেশন দেখাচ্ছি। এটা এক্সক্লুসিভ খবর। ২ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে।"

ঘনিষ্ঠ সূত্রের ইঙ্গিত এর আগে গত বছরের ৩ অক্টোবর দশেরার পরদিন হায়দরাবাদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁরা বাগ্‌দান সেরেছেন বলে গুঞ্জন ছিল। হিন্দুস্তান টাইমসের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাশমিকা ও বিজয়ের বিয়ের আয়োজন উদয়পুরের একটি প্রাসাদে সম্পন্ন হবে। সূত্র জানায়, "বাগ্‌দানের মতোই, বিয়েটিও খুব ঘনিষ্ঠ পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।"

বিয়ের গুজব নিয়ে রাশমিকার বক্তব্য যদিও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘদিন ধরে চললেও, প্রকাশ্যে তাঁরা কেউই তা নিশ্চিত করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, “এই গুজব তো প্রায় চার বছর ধরে চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করছে। সবাই একই জিনিসের জন্য অপেক্ষা করছে।” তবে বাগ্‌দানের পর এই জুটিকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। তাঁরা নিউ ইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে নেতৃত্ব দিয়েছেন এবং নতুন বছর উপলক্ষে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন।

Tags: rashmika mandanna vijay deverakonda tollywood celebrity wedding bollywood