তাই জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে উন্নয়ন, অগ্রগতি, শিক্ষা, সংস্কৃতি, শান্তি ও সম্প্রীতিতে অনন্য এক হাটহাজারী গড়ে তুলতে চাই।
তিনি মঙলবার (৩ ফেব্রুয়ারি) গুমানমর্দন, নাঙ্গলমোড়া ও ছিপাতলীতে গণসংযোগকালে পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন।
মীর হেলাল এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুমানমর্দন, পেশকারহাট, চৌমুহনী বাজার, নাঙ্গলমোড়া ও ছিপাতলীতে বিভিন্ন গ্রামে, হাটবাজারে গণসংযোগ করেন।
এসময় তিনি সাধারণ ভোটারদের কাছে যান ও কুশল বিনিময় করেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকালে সবাইকে তাদের পরিবার, পরিজন ও প্রতিবেশীদের নিয়ে ভোট কেন্দ্রে আসার অনুরোধ ও দোয়া প্রার্থনা করেন। এসময় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, নুরনবী তালুকদার, সালাউদ্দিন আলী, ডা. আব্দুল খায়ের, কামাল উদ্দিন, হোসেন মেম্বার, তকিবুল হাসান চৌধুরী তকি ও মোহাম্মদ আলম সহ নেতৃবৃন্দ।