• দেশজুড়ে
  • নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালাল দুর্বৃত্তরা

নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালাল দুর্বৃত্তরা

দেশজুড়ে ১ মিনিট পড়া
নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালাল দুর্বৃত্তরা

নওগাঁয় জুনায়েদ (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ সদর হাসপাতালে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি পিকআপভ্যানে করে মরদেহ আনা হয়।

প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, দুই ব্যক্তি মরদেহটি ট্রলিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুনায়েদ ঢাকা কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে, স্ত্রী নওগাঁর একটি কলেজে শিক্ষকতা করেন। ভোরে ট্রেনে করে ঢাকা থেকে সান্তাহারে আসার পর এর আগে তার অবস্থার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

জরুরি বিভাগের চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, মৃত অবস্থায় জুনায়েদকে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তে নির্ধারিত হবে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে, তবে পরিবার এখনও কোন অভিযোগ দায়ের করেনি।

Tags: হাসপাতাল মরদেহ দুর্বৃত্তরা নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার ফেলে পালাল