একটি চক্র আমিরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।’
আগামীকাল পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী এসব কথা বলেন। গতকাল দুপুরে হোটেল নাইওরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এ সময় তিনি বলেন, সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম করবে জামায়াত। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনে ১১-দলীয় জোটের এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইচাহাক আলী খান, খেলাফত মজলিসের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী প্রমুখ।