বলিউডে আতঙ্ক ও কপিলের রসিকতা সম্প্রতি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর ঘোষণা অনুষ্ঠানে কপিল শর্মা এমন মন্তব্য করেন, যা বলিউডের বর্তমান ভীতিকর পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে। অনুষ্ঠানে ওটিটি প্ল্যাটফর্মের সিইও মজার ছলে কপিলকে উদ্দেশ করে বলেন, “আশা করি, ১১ মুলুকের পুলিশ অন্তত তোমার খোঁজ করছে না।” এই মন্তব্যের প্রত্যুত্তরে কপিল সাথে সাথেই বলে ওঠেন, “আজকাল অবশ্য এক-দুই দেশের গ্যাংস্টাররাও আমার ওপর নজর রাখছে।” যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবুও ইঙ্গিত যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের দিকেই, তা বুঝতে কারো বাকি নেই।
বিষ্ণোই গ্যাংয়ের পুরোনো হুমকি কপিল শর্মার এই রসিকতার আড়ালে লুকিয়ে থাকা ভীতি স্পষ্ট হয়ে ওঠে বিষ্ণোই গ্যাংয়ের পুরোনো হামলার ঘটনার দিকে তাকালে। গত বছর কানাডায় কপিল শর্মার ক্যাফেতে তিন দফায় হামলা চালিয়েছিল এই বিষ্ণোই গ্যাং। সেই সময় একটি খোলা চিঠিতে কপিলকে হুমকি দেওয়া হয়েছিল যে, তিনি যদি সেখানে ব্যবসা বন্ধ না করেন, তবে মুম্বাইতে এসে তাকে লক্ষ্য করে গুলি চালানো হবে।
বর্তমান পরিস্থিতির সঙ্গে যোগসূত্র সম্প্রতি পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার ঘটনা এবং সালমান খান ও বাবা সিদ্দিকির মতো ব্যক্তিদের ঘিরেও গ্যাংস্টারদের কার্যকলাপের পর কপিলের এই মন্তব্যকে বলিউড ইন্ডাস্ট্রির ওপর গ্যাংস্টারদের ক্রমবর্ধমান নজরদারির ফল হিসেবে দেখা হচ্ছে। এই মন্তব্য তারকাদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও বাড়িয়ে তুলেছে।