• জাতীয়
  • মোজাম্বিকের বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ মেটিক্যাল সহায়তা দিল বাংলাদেশ

মোজাম্বিকের বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ মেটিক্যাল সহায়তা দিল বাংলাদেশ

জাতীয় ১ মিনিট পড়া
মোজাম্বিকের বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ মেটিক্যাল সহায়তা দিল বাংলাদেশ

মোজাম্বিকের বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ মেটিক্যাল (টাকা) সহায়তা দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি মাপুতোতে এক অনুষ্ঠানে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েলা ডস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ একটি চেক হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মাসব্যাপী প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফসল, জীবিকা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে মানবিক সংকটের সৃষ্টি হওয়ার পর মোজাম্বিক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

হাইকমিশনার শাহ আহমেদ শফি বাংলাদেশের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতির প্রতীক মাত্র। চেক হস্তান্তর অনুষ্ঠানে মোজাম্বিকে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি উপস্থিত ছিলেন।