• দেশজুড়ে
  • জিএমপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিএমপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
জিএমপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক মিয়া গাজীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তাকে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।

তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় এ কথা বলেন।

এসময়ে পুলিশ কমিশনার সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করেন । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তামোহাম্মদ আলম হোসেন , গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, র‍্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুর সকলের প্রতিনিধিবৃন্দ সহ জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ,বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন।

Tags: অনুষ্ঠিত ত্রয়োদশ সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় সংসদ নির্বাচন জিএমপি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের -শৃঙ্খলা