গোবিন্দর নিরাপত্তা নিয়ে শশী সিনহার বিস্ফোরক মন্তব্য সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতার ম্যানেজার শশী সিনহা গোবিন্দর উপর হওয়া প্রাণঘাতী আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, বেশ কয়েকবার প্রাণঘাতী হামলার ভয়ংকর ঘটনা ঘটেছে। শশী সিনহার কথায়, "যে রাতে এই ঘটনাটি ঘটেছিল, তখন ভোর ৩টে বা ৩:৩০ হবে। হঠাৎ দেখা গেল একসঙ্গে অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে। গোবিন্দর কাছে যদি বন্দুক না থাকত, তা হলে পরিস্থিতি হয়তো আরও খারাপ হতো। ভাগ্যিস তার কাছে বন্দুক ছিল, তাই ওই যাত্রায় রক্ষা পেয়েছিলেন।"
নিরাপত্তাহীনতা ও এফআইআর ম্যানেজার আরও জানান, আক্রমণের সময় বাড়িতে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না। তিনি ভোর ৪টার দিকে ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনায় একটি এফআইআর (FIR) করা হয়েছিল। শশী সিনহা বলেন, বাজারে এমন গুজব চলছে যেন গোবিন্দর সঙ্গে এমন কিছুই ঘটেনি এবং তার কথাগুলি উড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, "যেন গোবিন্দা একজন অপরাধী।"
২০২৪ সালের ঘটনার নতুন ব্যাখ্যা প্রসঙ্গত, গোবিন্দর ম্যানেজার ২০২৪ সালের একটি পুরনো ঘটনার কথা উল্লেখ করেন। সে সময় জানা গিয়েছিল, ভোরে আলমারিতে বন্দুক রাখতে গিয়ে ভুলবশত নিজের হাঁটুতে গুলি চালিয়ে ফেলেন অভিনেতা এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সম্প্রতি শশী সিনহা দাবি করেছেন, সে দিনও আসলে গোবিন্দর উপরে হামলা হয়েছিল, যা থেকে বাঁচতে গিয়েই এই ঘটনা ঘটেছিল।
গোবিন্দ ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে ম্যানেজারের এই বিস্ফোরক দাবি বলিউডে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।