আগামী দু-দিনের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের তথ্য অনুযায়ী, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকবে। তবে এই দু-দিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোনো কোনো স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এর মধ্যে শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং শনিবারও তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
পরবর্তী তিন দিনের পূর্বাভাস রবিবার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া প্রায় একই রকম থাকবে—আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক। এই তিন দিনে দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত ৫ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।