নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি) সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কখন ও কেন বন্ধ থাকবে বিদ্যুৎ?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেসকো সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের অতিরিক্ত শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ, মোট ৬ ঘণ্টা এই বিদ্যুত-বিচ্ছিন্নতা থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এই জরুরি কাজের কারণে সিরাজগঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল, ও দিয়ার বৈদ্যনাথ।
জরুরি কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহের এই সাময়িক বিঘ্ন ঘটায় নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা চেয়েছে।