এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪২ হাজার ৯০২ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ আট হাজার ২০২ টাকায় বিক্রি হবে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৩৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা ও ১৮ ক্যারেটের দাম পাঁচ হাজার ১৯০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৯০৭ টাকা।
স্বর্ণ ও রৌপ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে বলে ওই বিজ্ঞপ্তি জানানো হয়।