আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের কাছে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
রংপুর বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের নাইট কোচ রংপুরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাইট কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কোচের যাত্রী রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক হওলাদার (৪০) এবং ঢাকার গাজীপুরের রাহিমা আক্তার মুন্নী (৩২) নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হানিফ এন্টারপ্রাইজের চালক ও সুপারভাইজার পলাতক পলাতক রয়েছে। নাইট কোচ ও ট্রাক আটক করা হয়েছে।