• দেশজুড়ে
  • জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, একজনের ১০ দিনের কারাদণ্ড

জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, একজনের ১০ দিনের কারাদণ্ড

নওগাঁ-৫ সদর আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সংক্ষিপ্ত বিচারে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান।

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, একজনের ১০ দিনের কারাদণ্ড

নওগাঁ-৫ সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় শহরের মুক্তির মোড়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা হাতেনাতে লিটন কুমার চৌহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

অগ্নিসংযোগের ঘটনা ও আটক

জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। এ সময় স্থানীয় জনগণ লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেয়। কারাদণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনির বাসিন্দা। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রায়

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা গেছে, লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দের পর স্থানীয় এক জামায়াত নেতা এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাই করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (ঘ) এবং ১৫ (গ) লঙ্ঘন প্রমাণিত হওয়ায় একই আইনের ২৭নং বিধি অনুযায়ী সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে লিটন কুমার চৌহানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Tags: bangladesh politics jamaat-e-islami arson election code of conduct nagaon election camp imprisonment