দ্বিতীয় সন্তানের জন্ম যুক্তরাষ্ট্রে?
ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী খবর, খুব শিগগিরই বুবলী যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। ধারণা করা হচ্ছে, শাকিব খানের পরামর্শেই সেখানে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। এমনকি সেই সময় শাকিবও তাঁর পাশে থাকবেন বলে জল্পনা চলছে। তবে এ বিষয়ে জানতে চাইলে বুবলী সরাসরি উত্তর না দিয়ে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি বলেন, “যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।”
পাসপোর্ট হাতে নিয়ে জল্পনা উসকে দিলেন নায়িকা
বিদেশ যাত্রার জল্পনাকে আরও উসকে দিয়ে হাসিমুখেই নিজের নতুন পাসপোর্ট সবার সামনে তুলে ধরেন এই অভিনেত্রী। এর আগে ভক্তদের ধারণা ছিল শাকিব-বুবলীর সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নতুন গুঞ্জন শুরু হয়। এবার বুবলীর স্পষ্ট ‘বেবি বাম্প’ সেই গুঞ্জনে নতুন করে মাত্রা যোগ করল।