ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ জামায়াতের নির্বাচনী মহিলা মিছিল অনুষ্টিত হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ওই মহিলা মিছিলের সম্মুখসারিতে ছিল নীলফামারী-২ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ দাঁড়িপাল্লা। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড় থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী সরকারী হাই মাঠে গিয়ে শেষ হয়। এতে সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নারীরা মিছিলে অংশ গ্রহন। শহরের পুরাতন স্টেশন এলাকার বৃদ্ধ মকবুল হোসেন, নিউ বাবুপাড়ার সিরাজুল ইসলাম জানান, মহিলাদের এতো বড় মিছিল প্রায় (৬-৭ হাজার) নীলফামারীর মানুষ এর আগে কখনও দেখেনি। তারা বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। সকাল ৯টা থেকে সদর উপজেলার জামায়াতে ইসলামীর মহিলা নেতাকর্মী ও সমর্থকরা রিক্সা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে। এক ঘন্টার মধ্যে বড় বাজার,ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেট সহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়। এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। থেমে যায় ভারীযান চলাচল। রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে লোকজন, উপভোগ করে মিছিল। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ,শহর জামায়তের সেক্রেটারী অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী প্রমুখ। তৈয়ব আলী সরকার নীলফামারী।
নীলফামারীতে জামায়তের প্রায় ৭ হাজার নারীকর্মীর মিছিল
দেশজুড়ে
১ মিনিট পড়া
নীলফামারী প্রতিনিধি