• দেশজুড়ে
  • গাজীপুরে গণভোট ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

গাজীপুরে গণভোট ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে গণভোট ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

আব্দুল মালেক মিয়া ্গাজীপুর :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য গাজীপুরের ৫ টি সংসদীয় আসনের ভোট কেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু হয়েছে। রোববার দুপুর থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় এসব ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যালট বিতরণ স্থগিত রাখার নির্দেশনা দিয়ে এক চিঠি জারি করেছিলেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা শেষে নতুন একটি চিঠি জারি করে বলা হয়, গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের জন্য ৮ ফেব্রুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বিতরণ কার্যক্রম শুরু হবে। এ ব্যালট গ্রহণের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা (পুলিশ ফোর্স) সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তারা অথবা ক্ষমতাপ্রাপ্ত অফিসিয়াল প্রতিনিধি উপস্থিত থাকবেন। এদিকে, ভোটগ্রহণ ও ব্যালট বিতরণ প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে। ভোটগ্রহণের দিন সব কেন্দ্রে পর্যাপ্ত ব্যালট, ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা থাকবে। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

Tags: বিতরণ নির্বাচনী সামগ্রী