এখন মুক্ত পরিবেশে স্বাধীনভাবে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তাই এবার ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।
সোমবার বিকালে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নির্বাচনী মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি সাবেক এমপি সুফিয়া হক প্রমুখ।