• দেশজুড়ে
  • বান্দরবানে বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

বান্দরবানে বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া
বান্দরবানে বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

বান্দরবান সদরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে সদরের হাফেজঘোনা এলাকায় এঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, ভোর রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়।

এতে ক্যাম্পের ব্যানার, ত্রিপল ও সামিয়ানা অনেকটাই পুড়ে যায়। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে ঘটনার পর সকালে জেলায় বিএনপির বিভিন্ন নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ কাজ শুরু করেছে।

Tags: বিএনপি অগ্নিসংযোগ ক্যাম্প নির্বাচনী বান্দরবান