ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫০ কিলোমিটার লম্বা যানজট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের চিত্র দেখা গেছে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা ও গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট রয়েছে।
যানজটের সুযোগে মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে বিভিন্ন পরিবহন। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ চাওয়া হচ্ছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন।
তীব্র যানজটের সুযোগে ও মানুষের ঢল দেখে পরিবহন সংশ্লিষ্টরা ভাগা বাড়িয়ে দিলে ঘড়ে ফেরা যাত্রীরা রাস্তা আটকিয়ে আন্দোলন শুরু করলে বাংলাদেশ সেনাবাহিনী ও জিএমপি পুলিশের সহযোগিতায় আন্দোলনকারীদের শান্ত করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেয়।