পাশাপাশি ২০২৬ সালের হজ কার্যক্রম শেষ হলে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের মধ্যে ৩ কোটির বেশি টাকা ফেরত দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন উপদেষ্টা।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। মন্ত্রণালয় ও এর অধীন দফতরগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ড. খালিদ হোসেন বলেন, যৌক্তিক ব্যয়ে হজ পালনের জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও দরকষাকষির মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো সম্ভব হয়। এ বছরও গত বছরের তুলনায় বিমানভাড়া আরও ১৩ হাজার টাকা কমেছে। দুই বছরে মোট প্রায় ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানো একটি উল্লেখযোগ্য অগ্রগতি।