• রাজনীতি
  • রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

রাজনীতি ১ মিনিট পড়া
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান জানান, রুহুল কবির রিজভী জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Tags: হাসপাতাল তারেক রহমান রিজভী দেখতে