• রাজনীতি
  • শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

রাজনীতি ১ মিনিট পড়া
শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘরানার ইসলামী নেতাদের বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, আমি আবারও সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।

Tags: তারেক রহমান কৃতজ্ঞতা প্রতি শীর্ষ আলেম ওলামাদের