• রাজনীতি
  • কেউ কেন্দ্র দখল করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না : আসিফ মাহমুদ

কেউ কেন্দ্র দখল করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না : আসিফ মাহমুদ

রাজনীতি ১ মিনিট পড়া
কেউ কেন্দ্র দখল করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না : আসিফ মাহমুদ

কেউ কেন্দ্র দখল করলে, ভোট চুরি করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, সে প্রস্তুতি আমাদের আছে। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব, কোনোভাবেই মাঠ ছেড়ে দেব না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত ১১ দলীয় জোট থেকে আমরা জানাব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ বলেন, সারা দেশে এক ধরনের ভুয়া খবরের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। যাদের নিরপেক্ষ ভূমিকা থাকার কথা– নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরও পক্ষপাতিত্ব করছে।

বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রার্থী আছেন, তাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা আশা করব, যারা নির্বাচনী দায়িত্বে আছেন, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি বলেন, আজকে সারা দেশে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি ২০ হাজার টাকা উদ্ধারের নামেও জামায়াত নেতাকে হেনস্তা করা হয়েছে।