১/ পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী) মোট কেন্দ্র-১৬৩ প্রাপ্ত-১৬৩
পটুয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এয়ার ভাইস মার্শাল ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ১৫০৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতিক নিয়ে মোঃ ফিরোজ আলম পেয়েছেন ৫৭৯৯৪ ভোট।
২/ পটুয়াখালী-২ (বাউফল) মোট কেন্দ্র-১১৫ প্রাপ্ত-১১৫ পটুয়াখালী-২ আসনে জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতিক নিয়ে মোঃ শফিকুল ইসলাম ৯৯৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২১৯৫ ভোট।
৩/ পটুয়াখালী-৩ (গলাচিপা দশমিনা)
মোট কেন্দ্র-১২৪ প্রাপ্ত-১২৪ পটুয়াখালী-৩ আসনে বিনপি সমর্থিত জোটের প্রার্থী গন-অধিকার পরিষদের ট্রাক প্রতিক নিয়ে ৭৩,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হাসান মামুন পেয়েছেন ৪৭,৯৩০ ভোট।
৪/ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) মোট কেন্দ্র-১১১ প্রাপ্ত কেন্দ্র-১১১ পটুয়াখালী-৪ আসনে ১২৩৩৩৫ ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতিকের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯৭৭৬ ভোট।