বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট করেন।
পোস্টে নুরুল হক নুর লেখেন, এই বিজয় গলাচিপা-দশমিনার জনগণের। তাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক ব্যস্ততার কারণে সবার কাছে সরাসরি যেতে না পারলেও সাধারণ একজন মানুষ হিসেবে তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জনগণের প্রত্যাশা তাকে ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও ন্যায়পরায়ণভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পটুয়াখালী জেলা প্রশাসন, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং দায়িত্ব পালনকারী সবার প্রতিও কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি), অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সমর্থকদের প্রতিও শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।