• দেশজুড়ে
  • নির্বাচনে জয়ী হয়ে যা বললেন মানিকগঞ্জের জিন্নাহ কবির

নির্বাচনে জয়ী হয়ে যা বললেন মানিকগঞ্জের জিন্নাহ কবির

দেশজুড়ে ১ মিনিট পড়া
নির্বাচনে জয়ী হয়ে যা বললেন মানিকগঞ্জের জিন্নাহ কবির

মানিকগঞ্জ ১ আসনের বিজয়ী প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, দীর্ঘদিন পর লোকজন ভোট দিতে পেরে আনন্দিত। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

ভোটারদের প্রত্যাশা পূরণে সাধ্য মতো কাজ করার চেষ্টা করবো।

এস এ জিন্নাহ কবির বলেন, নির্বাচনে জয়ী হয়ে এখন দায়িত্ব আরও বেড়ে গেল। ভোটারদের প্রত্যাশা পূরণে সাধ্য মতো কাজ করার চেষ্টা করবো। প্রমাণ হলো মানিকগঞ্জ বিএনপির ঘাঁটি। অবহেলিত মানিকগঞ্জ উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি পেয়েছেন ১ লক্ষ সাঁইত্রিশ হাজার ৭৭৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭ ৮১৮।

মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন (খেলাফত মজলিস) পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।

মানিকগঞ্জ ৩ আসনে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খানম রিতা। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সাঈদ নুর রিকশা প্রতীক (বাংলাদেশ খেলাফত মজলিস) ৬৪ হাজার ২৪২ ভোট পেয়েছেন।

Tags: মানিকগঞ্জ জিন্নাহ কবির নির্বাচনে জয়ী