গতকাল শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে লায়ন শপিং সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলবার্ট পি কস্টা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভিপি শহিদসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর নতুন কমিটির সকলকে বরণ করে নেন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দরা। কমিটিতে নতুন যারা এসেছেন প্রত্যেকেই সাবেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল জাতীয়তাবাদী দলের। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন থানা ও মহানগরে দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও সততার সাথে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এই কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা জাতীয়তাবাদীর আদর্শ হয়ে রাজপথে ছিলাম, আছি, থাকবো এবং সবার আগে বাংলাদেশ এর স্থপতি বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিটি কার্যক্রমকে এগিয়ে নিতে ও সফলতা আনতে আমরা সর্বদা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ দুর্নীতিমুক্ত দেশ গঠনে সর্বদা সরকারের পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে এটাই মূল লক্ষ্য। কমিটির পদ পাওয়া নেতাকর্মীদের নাম ঘোষণার পরপর নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নিলো ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দকে।
একনজরে নতুন কমিটি-সভাপতি রেজাউল হাসান মুন্না, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন জলিল, সহ-সভাপতি যথাক্রমে-জহুরুল আলম জাবেদ, গোলাম রাব্বানী রানা, সাজেদা বেগম, জসিম উদ্দিন, সোহেল রানা তাপস, সালাউদ্দিন আহমেদ সিদ্দিকী, মিহিনুর ইসলাম মিহির, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্মসাধারণ যথাক্রমে-তুহিন ইসলাম, কামাল সিকদার শাকিল, মো. জাকির হোসেন, মো. ইব্রাহীম, মেহেদী হাসান, মো. নাজমুল আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, প্রচার সম্পাদক মো. আলতাফ হোসেন, সহ প্রচার সম্পাদক নূর মোহাম্মদ সোহাগ, প্রকাশনা সম্পাদক সবুজ ফরাজী, সহ-প্রকাশনা সম্পাদক শাহীন আলম, শিক্ষা সম্পাদক কামরুজ্জামান পলাশ, সহ-শিক্ষা সম্পাদক শামীম সিকদার, মানবাধিকার সম্পাদক সিরাজ সিকদার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, আইটি সম্পাদক মো. রেজওয়ানুল হক, মহিলা সম্পাদক শাহানাজ পারভিন, সহ-মহিলা সম্পাদক কার্নিজ ফাতেমা এবং সদস্য যথাক্রমে-আল আমিন ফরাজি, মো. রিপন মিয়া, মো. মোরশেদ খান পারভেজ, শামসুদ্দিন সর্দার, রহুল আমিন আকন্দ, মো. মোস্তাক, মো. খোকন, পান্না আক্তার, রাশেদা বেগম।