• দেশজুড়ে
  • রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ৮

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ৮

দেশজুড়ে ১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী অভিযানে কোতয়ালী থানা পুলিশ ৮ জন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ পিস ইয়াবা। সোমবার (৩০ মার্চ) রাঙ্গামাটির জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, সদর হাসপাতাল এলাকা, শহীদ মিনার সংলগ্ন এলাকা, গীতাশ্রম কলোনী এবং নদীর পাড়সহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবার ও সেবনের অভিযোগ থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময়আটককৃতরা হলেন, মোঃ বেলাল হোসেন (৩০), পিতা-মোঃ আব্বাস আলী, সাং-মসজিদ কলোনী, রিজার্ভ বাজার মোঃ সাব্বির (২৭), পিতা-আঃ শুক্কুর, মাতা-রেনু আক্তার, সাং-গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার মোঃ আরিফ (২৩), পিতা-মহিউদ্দিন, মাতা-নুর জাহান বেগম, সাং-রিজার্ভ বাজার, আঃ আলীর স্কুলের নিচের রাস্তা মোঃ ওমর ফারুক (২৪), পিতা-মোঃ আফজাল, সাং-রিজার্ভ মুখ মোঃ মেহেদী হাসান (ইমাম মেহেদী) (৪০), পিতা-দুলাল, মাতা-হোসনে আরা বেগম, সাং-সদর হাসপাতাল এলাকা মোঃ হৃদয় (২০), পিতা-লাল মিয়া, মাতা-আম্বিয়া খাতুন, সাং-রিজার্ভ বাজার, নদীর পাড় মোঃ ওসমান (২৬), পিতা-মৃত জসিম মিয়া, সাং-রিজার্ভ মুখ, শহীদ মিনার এলাকা মোঃ আয়েছ (৩৩), পিতা-মৃত আঃ হক, মাতা-পাকিজা বেগম, সাং-মসজিদ কলোনী, রিজার্ভ বাজার।

পুলিশ সুত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা তারা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, মাদকমুক্ত রাঙ্গামাটি গড়তে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।